10:32 am, Wednesday, 18 November 2026

জলবায়ু সুবিচারের দাবিতে নেত্রকোনার হাওরে কৃষকদের মানববন্ধন, তুলে ধরলেন পাঁচ দফা দাবি

  1. দেশলাইন নিউজ ডেস্ক : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে হাওরাঞ্চলের কৃষি ও জীববৈচিত্র্য রক্ষাসহ ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে নেত্রকোনার মদন উপজেলার তলার হাওরে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকেরা।সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে হাওরের ফসলি জমিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আসন্ন কপ৩১ (COP31) জলবায়ু সম্মেলনকে সামনে রেখে বেসরকারি গবেষণা সংস্থা বারসিক ও গ্রিন কোয়ালিশন কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে শিশু, বয়োজ্যেষ্ঠ কৃষক, পরিবেশকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘উজান পাহাড় ও কয়লা খনন বন্ধ কর’, ‘ক্লাইমেট জাস্টিস নাউ’, ‘জলবায়ু তহবিল বাস্তবায়ন কর’ এবং ‘জীবাশ্ম জ্বালানি নিপাত যাক’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।

কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় কৃষক সিদ্দিকুর রহমান, আরব আলীসহ অন্যরা। তাঁরা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে হাওরাঞ্চলের কৃষকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অকাল বন্যা, অতিবৃষ্টি ও আবহাওয়ার বিরূপ প্রভাবে প্রতিবছর কৃষকের কষ্টের ফসল নষ্ট হচ্ছে। অথচ বৈশ্বিক কার্বন নিঃসরণে প্রান্তিক কৃষকদের দায় সামান্য হলেও এর ক্ষতির বোঝা তাঁদেরই বহন করতে হচ্ছে।

মানববন্ধন থেকে কৃষকেরা আসন্ন জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো—আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য শস্যবীমার ব্যবস্থা ও প্রয়োজনীয় খরচ প্রদান; জলবায়ু তহবিল থেকে দরিদ্র দেশ ও প্রান্তিক কৃষকদের শর্তযুক্ত ঋণের পরিবর্তে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা; হাওরের নদী, বিল ও খাল খননের মাধ্যমে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা; হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অপরিকল্পিত মহাসড়ক ও অবকাঠামো নির্মাণ বন্ধ করা এবং কৃষকের ফসল রক্ষায় টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণ করা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, এসব দাবি শুধু মদন উপজেলার কৃষকদের নয়, বরং গোটা হাওরাঞ্চলের লাখো মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

তাঁদের প্রত্যাশা, তলার হাওরের কৃষকদের এই দাবিগুলো আসন্ন কপ৩১ জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করবে এবং হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

DeshLine News24

DeshLine News24 একটি আধুনিক, নির্ভরযোগ্য ও পাঠকবান্ধব অনলাইন সংবাদমাধ্যম। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে আমরা কাজ করি। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য, কৃষি, খেলাধুলা, বিনোদন এবং স্থানীয় জনপদের গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরাই আমাদের লক্ষ্য। দেশের প্রতিটি প্রান্তের মানুষের কথা, সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের খবর দ্রুত পাঠকের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের স্লোগান: সত্যের পথে সবার আগে।

জলবায়ু সুবিচারের দাবিতে নেত্রকোনার হাওরে কৃষকদের মানববন্ধন, তুলে ধরলেন পাঁচ দফা দাবি

আপডেটের সময় : 01:24:27 pm, Tuesday, 17 November 2026