10:33 am, Wednesday, 18 November 2026

নেত্রকোনাকে পর্যটন নগরী করতে সরকারের উদ্যোগ, দুর্গাপুরের দর্শনীয় স্থান পরিদর্শনে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

  • দেশলাইন নিউজ ডেস্ক : পাহাড়, নদী, হাওর আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতিতে সমৃদ্ধ নেত্রকোনাকে দেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে জেলার দুর্গাপুর উপজেলার পর্যটন সম্ভাবনাময় বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।

সোমবার (১৬ নভেম্বর) দিনব্যাপী পরিদর্শন শেষে বিকেলে স্থানীয় প্রশাসন ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রতিনিধি দলের সদস্যরা।

পরিদর্শনকালে প্রতিনিধি দলটি দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর পাহাড়, বান্দরের টিলা ও আশপাশের পাহাড়ি এলাকা ঘুরে দেখেন। পরে কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুরের সাদামাটির পাহাড়, কোহিনুর টিলা, জিরো পয়েন্ট, সোমেশ্বরী নদীর বিভিন্ন স্থান এবং মাধবপুর টিলার প্রাকৃতিক সৌন্দর্য পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ শাদাত, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

গত ৮ নভেম্বর মন্ত্রণালয়ের পর্যটন-১ শাখা থেকে জারি করা অফিস আদেশের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের এ প্রতিনিধি দল নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা ও খালিয়াজুরী উপজেলার পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো পরিদর্শনে আসেন।

পরিদর্শন শেষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, নেত্রকোনার পর্যটন বিকাশে যোগাযোগব্যবস্থার উন্নয়ন সর্বোচ্চ গুরুত্ব পাবে। এ অঞ্চলে সড়ক, রেল ও নৌপথের সম্ভাবনা রয়েছে। তিন ধরনের যোগাযোগব্যবস্থার সমন্বয়ে মাল্টিমোডাল কানেক্টিভিটি গড়ে তোলা গেলে পর্যটকদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকের আগমন বাড়বে।

তিনি আরও বলেন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জামদানি পল্লী, শুঁটকি ও সোমেশ্বরী নদীর তাজা মিঠাপানির মাছেরও পর্যটনমূল্য রয়েছে। এসব স্থানীয় পণ্যকে ব্র্যান্ডিং করা গেলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় পর্যটনকেন্দ্রগুলোকে কীভাবে আরও আকর্ষণীয় করা যায় এবং পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়ানো যায়, তা পর্যালোচনা করতেই এ পরিদর্শন। এর আগে খালিয়াজুরী ও কলমাকান্দার বিভিন্ন পর্যটন স্পটও পরিদর্শন করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার কমিউনিটি ট্যুরিজম, ইকো-ট্যুরিজম ও হোম-স্টে ট্যুরিজমের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। পর্যটকেরা শুধু পাহাড়-নদী দেখতে নয়, স্থানীয় গারো ও হাজং জনগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার এবং গ্রামীণ জীবনধারার সঙ্গেও পরিচিত হতে চান। স্থানীয় পরিবারের সঙ্গে থাকার সুযোগ তৈরি করা গেলে পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

পর্যটকদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে উন্নত সড়ক যোগাযোগ ও কয়েকটি নতুন সেতু নির্মাণের সুপারিশ করা হবে বলেও জানান তিনি।

পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আরও জানান, সংশ্লিষ্ট মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে দেশের পর্যটন খাতের উন্নয়নে কাজ চলছে। সারা দেশের পর্যটনশিল্পের পরিকল্পিত বিকাশে জাতীয় মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজও এগিয়ে যাচ্ছে। দ্রুত এ পরিকল্পনা চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

সোমেশ্বরী নদী, পাহাড়, হাওর, ইতিহাস-ঐতিহ্য এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি নদীর অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা নেত্রকোনার পর্যটনশিল্পকে পরিকল্পিতভাবে বিকশিত করা গেলে এ অঞ্চল দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। এতে পর্যটননির্ভর কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

DeshLine News24

DeshLine News24 একটি আধুনিক, নির্ভরযোগ্য ও পাঠকবান্ধব অনলাইন সংবাদমাধ্যম। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে আমরা কাজ করি। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য, কৃষি, খেলাধুলা, বিনোদন এবং স্থানীয় জনপদের গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরাই আমাদের লক্ষ্য। দেশের প্রতিটি প্রান্তের মানুষের কথা, সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের খবর দ্রুত পাঠকের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের স্লোগান: সত্যের পথে সবার আগে।

নেত্রকোনাকে পর্যটন নগরী করতে সরকারের উদ্যোগ, দুর্গাপুরের দর্শনীয় স্থান পরিদর্শনে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

আপডেটের সময় : 09:12:00 am, Tuesday, 17 November 2026