10:39 am, Wednesday, 18 November 2026

নেত্রকোনায় রেললাইনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ট্রেন চলাচল

নেত্রকোনার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় রেললাইনের কালভার্টে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও গ্রাম পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে রেলপথ। তবে এ ঘটনায় রেললাইনের কাঠের স্লিপার কিছুটা পুড়ে কালো হয়ে গেছে।

এদিকে, ঘটনাটির ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে প্যান্ট পরিহিত এক যুবক রেললাইনের ওপর কোনো তরল পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন। আগুন জ্বলে ওঠার পরপরই ওই যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে রেললাইনের ওপর আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে তাদের সহযোগিতায় একজন গ্রাম পুলিশ সদস্য আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করে।

ঠাকুরাকোনা রেলস্টেশনের ম্যানেজার আতাউর রহমান জানান, রেলওয়ে প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। আগুনে রেললাইনের কাঠের স্লিপার কিছুটা কালো হওয়া ছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ওই রুটে ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।

উল্লেখ্য, এর আগেও নেত্রকোনা জেলার চল্লিশা এলাকায় দুই দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। পরপর এমন ঘটনায় রেলপথের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সংশ্লিষ্টদের মতে, রেললাইনে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। তাই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

DeshLine News24

DeshLine News24 একটি আধুনিক, নির্ভরযোগ্য ও পাঠকবান্ধব অনলাইন সংবাদমাধ্যম। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে আমরা কাজ করি। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য, কৃষি, খেলাধুলা, বিনোদন এবং স্থানীয় জনপদের গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরাই আমাদের লক্ষ্য। দেশের প্রতিটি প্রান্তের মানুষের কথা, সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের খবর দ্রুত পাঠকের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের স্লোগান: সত্যের পথে সবার আগে।

নেত্রকোনায় রেললাইনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ট্রেন চলাচল

আপডেটের সময় : 02:29:01 am, Wednesday, 18 November 2026