12:16 pm, Thursday, 19 November 2026

নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

নিজস্ব  প্রতিনিধি: ফ্যাসিবাদী শাসন, দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোনা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে মিছিলটি সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ও আধিপত্য বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। দেশজুড়ে অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক ও রেলওয়ে স্টেশনে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে রনি বলেন, যারা আজ পুলিশ হত্যার বিচারের দাবি তুলছে, তারাই অতীতে থানায় আগুন দিয়ে পুলিশ সদস্যদের আহত করেছে। আওয়ামী লীগ দীর্ঘ ১৫-১৬ বছর ক্ষমতায় থাকাকালে আগুনের রাজনীতি ও মিথ্যা মামলার মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করেছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শের সৈনিকেরা বেঁচে থাকতে বাংলাদেশে কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।

এ সময় দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও নেতাকর্মীদের সতর্ক করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে যারা মেম্বার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান কিংবা মেয়র হওয়ার চেষ্টা করবেন, তৃণমূলের নেতাকর্মীরা তাদের মেনে নেবে না।

সমাবেশ থেকে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

DeshLine News24

DeshLine News24 একটি আধুনিক, নির্ভরযোগ্য ও পাঠকবান্ধব অনলাইন সংবাদমাধ্যম। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে আমরা কাজ করি। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য, কৃষি, খেলাধুলা, বিনোদন এবং স্থানীয় জনপদের গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরাই আমাদের লক্ষ্য। দেশের প্রতিটি প্রান্তের মানুষের কথা, সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের খবর দ্রুত পাঠকের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের স্লোগান: সত্যের পথে সবার আগে।
জনপ্রিয় পোস্ট

নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

আপডেটের সময় : 12:52:19 pm, Wednesday, 18 November 2026